শাহরাস্তিতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা
১২ জুন, ২০২৬ ০১:২১ পূর্বাহ্ন

  

শাহরাস্তিতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা

ডেস্ক রিপোর্টঃ
১৩-০৫-২০২৩ ০৯:৩১ অপরাহ্ন
শাহরাস্তিতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা

চাঁদপুরের শাহরাস্তিতে অবৈধভাবে কৃষি জমির উর্বর মাটি কেটে নেওয়ার অভিযোগে মোবাইল কোর্টে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। শাহরাস্তি উপজেলার বিভিন্ন ফসলি মাটের কৃষি জমির মাটি গিলে খাচ্ছে ব্রিক ফিল্ডে, উর্বর মাটি বিক্রির দায়ে ভ্রাম্যমান আদালতে এক লক্ষ টাকা জরিমানা করেছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ন রশিদ এর নির্দেশনায়, ১০ মে বুধবার বিকেলে শাহরাস্তি উপজেলার চিতোষী পৃর্ব ইউনিয়নের মনিপুর মৌজায় মনিপুর ফসলী মাঠ থেকে অবৈধভাবে বেকু দিয়ে কৃষি জমি নষ্ট করে অবৈধভাবে মাটি উত্তোলন করে বিক্রি করায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোটে বেকুর মালিক মোঃ রাশেদকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৫(১) ধারা লঙ্ঘনে অপরাধে ১৫(১) ধারয় -১,০০,০০০/- (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করেন। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী।

মোবাইল কোর্টে বেকুর মালিক পরানপুর গ্রামে মোঃ রাশেদকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন শাহরাস্তি থানা পুলিশের একটি টিম।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সুত্রে জানা যায় কৃষিজমির উর্বর মাটি বিক্রি ও পরিবহন করা আইনত দন্ডনীয় অপরাধ। কৃষি জমির উর্বর মাটি কেটে তা বিক্রি করা যাবেনা। কেউ অবৈধভাবে কৃষি জমির উর্বরমাটি কেটে বিক্রি করলে এবং ট্রাক্টর ও আইসার ট্রাক পরিবহন করলে তাদের বিরুদ্ধে কঠোর শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।


ডেস্ক রিপোর্টঃ ১৩-০৫-২০২৩ ০৯:৩১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 64 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া