হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে ৩৪ জন প্রার্থীর মনোনয়নপত্র সংগ্ৰহ
০৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৬:৩৩ অপরাহ্ন

  

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে ৩৪ জন প্রার্থীর মনোনয়নপত্র সংগ্ৰহ

অনলাইন ডেস্ক
১৪-০৫-২০২৩ ০৭:২১ পূর্বাহ্ন
হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে ৩৪ জন প্রার্থীর মনোনয়নপত্র সংগ্ৰহ
হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণার একদিন পর শুরু হয়েছে মনোনয়নপত্র সংগ্রহ। বৃহস্পতিবার ১১ মে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সম্পাদক মন্ডলির কয়েকজন'সহ বিভিন্ন পদে মোট ৩৪ জন প্রার্থী ব্যবসায়ী সমিতির কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশন বিশিষ্ট সাংবাদিক ইকবালুজ্জান ফারুক ও নির্বাচন কমিশনের সচিব সাংবাদিক মনিরুজ্জামান বাবলু'র হাত থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এদের মধ্যে সভাপতি পদে ইকবাল হোসেন মজুমদার, সহ-সভাপতি পদে ফারুক সর্দার, সহ-সাধারণ সম্পাদক পদে শেখ তোফায়েল আহমেদ, শাহাবুদ্দিন শাবু, সাংগঠনিক সম্পাদক পদে শরিফুল ইসলাম, আবু নোমান রিয়াদ, দপ্তর সম্পাদক পদে আরিফুল ইসলাম, প্রচার সম্পাদক পদে হাবীবুর রহমান পাটোয়ারী, ইমামুল হাসান হেলাল, কাউছার আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক পদে শফিকুর রহমান, বাণিজ্য সম্পাদক মোশারফ হোসেন, আব্দুল মজিদ, শিল্প বিষয়ক সম্পাদক পদে হাফেজ মো. মহসীন, মহিলা বিষয়ক সম্পাদক পদে সুবর্ণা আক্তার, তাছলিমা আক্তার মিতু। ১ নং ওয়ার্ড কমিশনার পদে মনির হোসেন সর্দার, মহিবুর রহমান খোকন,জাকির হোসেন।২ নং ওয়ার্ডে শামসুদ্দিন খান, মিজানুর রহমান। ৩ নং ওয়ার্ডে মহিন উদ্দিন, আমির হোসেন। ৪ নং ওয়ার্ডে আব্দুর রহিম, বশির আহমেদ বাদল। ৫ নং ওয়ার্ডে মিজানুর রহমান, হাজী মো. মোস্তফা, হাবীবুর রহমান। ৬ নং ওয়ার্ডে তাপস সাহা। ৭ নং ওয়ার্ডে জসিম উদ্দিন,আবদুল্লাহ, হানিফ, আল-আমীন। ৮ নং ওয়ার্ডে মো. মামুন। শেষ দিনের মতো আগামী শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। এরপর ১৫মে সোমবার মনোনয়নপত্র জমাদেওয়ার শেষ তারিখ। ১৬ই মে মঙ্গলবার মনোনয়নপত্র বাছাই, ১৮ই মে মনোনয়নপত্র প্রত্যাহার ও ২০ মে প্রতীক বরাদ্দ ও চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।

অনলাইন ডেস্ক ১৪-০৫-২০২৩ ০৭:২১ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 74 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া