চাঁদপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল ১৭ জুন
২৬ জুন, ২০২৬ ০৬:৪৯ অপরাহ্ন

  

   শিরোনামঃ

চাঁদপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল ১৭ জুন

নিউজ এডিটর
১৪-০৫-২০২৩ ০৬:৫৭ পূর্বাহ্ন
চাঁদপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল ১৭ জুন

আগামী ১৭ জুন চাঁদপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিটি গত ১০ মে ইস্যু করা হলেও দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া শনিবার রাতে ঢাকা পোস্টকে এ ব্যাপারে নিশ্চিত করেন।

কেন্দ্রের পাঠানো চিঠিতে বলা হয়েছে, আপনাদের অবগত করা যাচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশক্রমে আগামী ১৭ জুন (শনিবার) চাঁদপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলের তারিখ নির্ধারণ করা হয়েছে।

এমতাবস্থায়, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ওই নির্দেশনা অনুযায়ী চাঁদপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল সুসম্পন্ন করার প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়ার সাংগঠনিক নির্দেশনা দেওয়া হচ্ছে।


নিউজ এডিটর ১৪-০৫-২০২৩ ০৬:৫৭ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 51 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া