শিরোনামঃ
নিউজ এডিটর ১৪-০৫-২০২৩ ০৭:০৯ পূর্বাহ্ন |
মোখা প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ায় শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
রোববার (১৩ মে) রাত ৮টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
শরীয়তপুর-চাদঁপুর রুটের ইব্রাহিমপুর-নরসিংহপুর ফেরিঘাটের বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমাদের এ এলাকাটি ৮ ও ১০ নম্বর মহা বিপৎসংকেতের মধ্যে পড়েছে। এজন্য আমাদের অথরিটির সিদ্ধান্ত অনুযায়ী রাত ৮টা থেকে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত এ রুটে ফেরি চলাচল বন্ধ থাকবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া