শাহরাস্তিতে এমপির উদ্বোধনের পর রাতের আঁধারে নামফলক ভাঙচুর
১২ জুন, ২০২৬ ০১:২৫ পূর্বাহ্ন

  

শাহরাস্তিতে এমপির উদ্বোধনের পর রাতের আঁধারে নামফলক ভাঙচুর

নিউজ এডিটর
১৪-০৫-২০২৩ ০৭:১২ পূর্বাহ্ন
শাহরাস্তিতে এমপির উদ্বোধনের পর রাতের আঁধারে নামফলক ভাঙচুর

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার শাহরাস্তি-হাজিগঞ্জ নির্বাচনী এলাকার সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের ১নং সেক্টরের সেক্টর কমান্ডার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি’র উন্নয়ন কাজের একটি নামফলক ভাঙচুর করা হয়েছে।

মঙ্গলবার (৯ মে) সকালে উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের কোয়ার মিয়াবাড়ি থেকে নুনিয়া সড়কের উদ্বোধনের নামফলক ভাঙ্গা ও উপড়ানো অবস্থায় দেখতে পান স্থানীয়রা।

ধারণা করা হচ্ছে, রাতের আঁধারে কেউ এগুলো ভাঙচুর করেছে। এ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া তৈরি হলেও এ বিষয়ে কিছুই জানেন না স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

গত ৮ মে চিতোষী পশ্চিম ইউনিয়নের উঘারিয়া থেকে দৈয়ারা সড়কের এবং কোয়ার মিয়াবাড়ি থেকে নুনিয়া পাকা সড়কের উদ্বোধন করেন স্থানীয় এমপি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম। এ দুটি উদ্বোধনের নামফলকের মধ্যে রাতের আধারে একটি নামফলক ভাঙচুর করা হয়েছে।

এ বিষয়ে কথা হলে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার বলেন এ বিষয়টি আমি স্থানীয় নেতাদের মাধ্যমে জানতে পারি। যারা এগুলো ভাঙচুর করেছে, তারা সরকারের উন্নয়ন বিরোধী দুর্বৃত্ত। আমি ঘটনায় নিন্দা প্রকাশ করছি। ঘটনাটির বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে।


নিউজ এডিটর ১৪-০৫-২০২৩ ০৭:১২ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 65 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া