ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য নায়ক ফারুক আর নেই
১৯ মে, ২০২৬ ১০:৪৫ অপরাহ্ন

  

   শিরোনামঃ

ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য নায়ক ফারুক আর নেই

অনলাইন ডেস্ক
১৫-০৫-২০২৩ ১০:২৩ পূর্বাহ্ন
ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য নায়ক ফারুক আর নেই
সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেলেন বাংলা চলচ্চিত্রের মিয়া ভাই খ্যাত নায়ক, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা-১৭ (গুলশান-বনানী) আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান (ফারুক)। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার (১৫ ই মে) সকাল সাড়ে আটটায় তার মৃত্যু হয়েছে। নায়ক ফারুকের পারিবারিক সূত্র এ খবর নিশ্চিত করেছে। এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় আসেন নায়ক ফারুক। অভিনয়ের জন্য ১৯৭৫ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০১৬ সালে ভূষিত হয়েছেন আজীবন সম্মাননায়। তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে সারেং বৌ, লাঠিয়াল, সুজন সখী, নয়নমনি, মিয়া ভাই, গোলাপী এখন ট্রেনে, সাহেব, আলোর মিছিল, দিন যায় কথা থাকে ইত্যাদি।

অনলাইন ডেস্ক ১৫-০৫-২০২৩ ১০:২৩ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 177 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া