প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ায় নিষেধ করায় যুবকের বিষপান
০৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৬:৩৩ অপরাহ্ন

  

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ায় নিষেধ করায় যুবকের বিষপান

অনলাইন ডেস্ক
১৬-০৫-২০২৩ ০৬:৩৯ অপরাহ্ন
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ায় নিষেধ করায় যুবকের বিষপান
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ায় নিষেধ করায় জয় দাস (১৯) নামে এক যুবক বিষপান করে আত্মহত্যা করেছেন। রোববার সন্ধ্যায় বাড়ির নিজ ঘরে বিষপান করেন জয়। জয় উপজেলার ৯নং উত্তর গন্ধব্যপুর ইউনিয়নের হরিপুর ভোলার মায়ের বাড়ির হরিদাসের ছেলে। জয় রোববার সন্ধ্যায় বাড়ির নিজ ঘরে বিষপান করলে স্থানীয়রা তাকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি দেখে কুমিল্লা মেডিকেল কলেজে প্রেরণ করলে পথেই তার মৃত্যু হয়। জানা যায়, জয় দাস সেলুনে কাজ করতেন। রোববার সন্ধ্যায় তিনি বসতঘরে বিষপান করে ছটফট করতে থাকেন। এ সময় পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পারেন। তাকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে ভিকটিমকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আত্মীয়স্বজনরা কুমিল্লা মেডিকেলে অ্যাম্বুলেন্সযোগে যাওয়ার পথে কুমিল্লার লালমাই পৌঁছলে তিনি মৃত্যুবরণ করেন। আত্মীয়স্বজন ভিকটিমের লাশ বাড়িতে ফেরত নিয়ে আসেন। রাতেই সনাতন ধর্মীয় রীতিনীতি অনুযায়ী পারিবারিক শ্মশানে পুড়িয়ে লাশের শেষ কীর্তি সম্পন্ন করা হয়। পরে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায়। হাজীগঞ্জ থানার এসআই নুরুল আলম জানান, জয় দাস শাহরাস্তি থানাধীন প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত ছিলেন। পরিবারের লোকজন পরকীয়ার সম্পর্ক জানতে পেরে তাকে সংশোধনের চেষ্টা ও নিষেধ করেন। তাই তিনি অভিমানে বিষপান করেন। স্থানীয় ইউপি সদস্য আক্তার হোসেন জানান, আত্মহত্যার খবর সকালে পেয়েছি। তারা আমাদের না জানিয়েই লাশ পুড়িয়েছে। হাজীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে দেখা হবে।

অনলাইন ডেস্ক ১৬-০৫-২০২৩ ০৬:৩৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 106 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া