হেফাজত নেতা কাশেমীর এক মামলায় হাইকোর্টে জামিন
২৭ নভেম্বর, ২০২৬ ০৬:৪৫ অপরাহ্ন

  

হেফাজত নেতা কাশেমীর এক মামলায় হাইকোর্টে জামিন

নিউজ এডিটর
১৭-০৫-২০২৩ ১২:৩১ অপরাহ্ন
হেফাজত নেতা কাশেমীর এক মামলায় হাইকোর্টে জামিন

ঢাকাসহ সারা দেশে ব্যাপক তাণ্ডব চালিয়ে নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনা ও ষড়যন্ত্র করার অভিযোগে রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় হেফাজত ইসলামের অর্থ বিষয়ক সম্পাদক মুফতি মনির হোসাইন কাশেমীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। নাশকতার অপর দুই মামলায় তাকে জামিন দেননি আদালত।

বুধবার (১৭ মে) বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি কে এম ইমরুল কায়েসের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন। আসামিপক্ষে আইনজীবী দেলোয়ার হোসেন শুনানি করেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে জাতীয় প্যারেড গ্রাউন্ডে দেশিবিদেশি সরকার প্রধান ও রাষ্ট্র প্রধানদের অংশগ্রহণে অনুষ্ঠিত কর্মসূচিকে বানচাল করার ও ঢাকাসহ সারা দেশে ব্যাপক তাণ্ডব চালিয়ে নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনা ও ষড়যন্ত্র করার অভিযোগে দায়ের করা মামলায় হেফাজত ইসলামের অর্থ বিষয়ক সম্পাদক মুফতি মনির হোসাইন কাশেমীকে দুই মামলায় রুল খারিজ করে জামিন দেননি হাইকোর্ট। অপর এক নাশকতার মামলায় জামিন দিয়েছেন।


নিউজ এডিটর ১৭-০৫-২০২৩ ১২:৩১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 55 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া