তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
০১ জুন, ২০২৬ ০৬:০০ পূর্বাহ্ন

  

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

এমএ শাকুর, বিশেষ প্রতিনিধি
১৭-০৫-২০২৩ ০৫:৫৯ অপরাহ্ন
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। বঙ্গবন্ধু আইএইচএফ চ্যালেঞ্জ ওমেন্স ট্রফির অনূর্ধ্ব-১৭ বিভাগে ভারতকে ৪৬-৪৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশের মেয়েরা। বুধবার (১৭ মে) পল্টনের হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচটি নাটকীয় মোড় নিয়েছিল বেশ কয়েকবার। দুই দলের তীব্র লড়াইয়ে একবার ভারত এগিয়ে যায় তো পুনরায় গোল করে সমতায় ফেরে বাংলাদেশ। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটির প্রথমার্ধ ২০-২০ গোলে সমতা ছিল। পরের অর্ধে বাংলাদেশ ২৬ গোলের বিপরীতে ভারত করে ২৩ টি। ফলে ৪৬-৪৩ গোল ব্যবধানে চ্যাম্পিয়ন হয় স্বাগতিকরা। এর আগে, গ্রুপ পর্বে এই ভারতের কাছেই হেরেছিল বাংলাদেশ।

এমএ শাকুর, বিশেষ প্রতিনিধি ১৭-০৫-২০২৩ ০৫:৫৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 70 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া