শিরোনামঃ
নিউজ এডিটর ১৭-০৫-২০২৩ ০৬:০৪ অপরাহ্ন |
নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা শাখা জাতিসংঘ ঘোষিত সড়ক সপ্তাহ উপলক্ষে আজ ১৭ মে ষোলঘর টেকনিক্যাল ভোকেশনাল স্কুল এন্ড কলেজে প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী দের মাঝে নিরাপদ সড়ক গঠন শীর্ষক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কুইজ প্রতিযোগিতার ফরম বিতরণ করছেন, কলেজের অধ্যক্ষ মোঃ মাহবুবুর রহমান।
এ সময় নিরাপদ সড়ক গঠন সম্পকে আলোচনা করেন,নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা শাখার সভাপতি এমএ লতিফ, সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেল, যুগ্ম সম্পাদক শাহ আলম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, প্রকাশনা সম্পাদক মো: আলী শেখ, প্রচার সম্পাদক এস আই আকাশ, সদস্য যথাক্রমে বাদশা ভূইয়া, শাহাদাত হোসেন, মোঃ আলমগীর, আঃ গাফফার, ওমর ফারুক প্রমুখ।
সভায় জানানো হয় কুইজ প্রতিযোগিতায় নিরাপদ সড়ক গঠন সম্পর্কে করনীয় দশটি মতামত ছাত্রছাত্রী লিখিত আকারে প্রদান করে।
সুন্দর ও গঠনতান্ত্রিক মতামতের জন্য ৫ জনকে পুরস্কারের ঘোষণা দেয়া হয়।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া