বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি প্রকাশ
০১ জুন, ২০২৬ ০৫:৫৯ পূর্বাহ্ন

  

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি প্রকাশ

অনলাইন ডেস্ক
১৭-০৫-২০২৩ ০৬:১৭ অপরাহ্ন
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি প্রকাশ
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। আপাতত কোনো খেলা না থাকায় দুই সপ্তাহের ছুটিতে থাকবে ক্রিকেটাররা। এরপরই নেমে পড়তে হবে আফগানিস্তান সিরিজের প্রস্তুতিতে। জুনে অনুষ্ঠিতব্য ওই সিরিজকে সামনে রেখে পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ বুধবার (১৭ মে) বিকেলে এক বিবৃতির মাধ্যমে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি প্রকাশ করেছে বিসিবি। সূচি অনুযায়ী আগামী ১০ জুন বাংলাদেশে আসবে আফগানরা। এরপর তিন দিনের মাঠের প্রস্তুতি সেরে নেমে পড়বে একমাত্র টেস্ট খেলতে, যা শুরু হবে ১৪ জুন মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। টেস্ট সিরিজ শেষে ১৯ জুন সিরিজ খেলতে ভারত যাবে রশিদ-নবীরা। সেখানে সিরিজ খেলে আগামী ১ জুলাই ফের বাংলাদেশে আসবে তারা। এরপর তিন দিনের প্রস্তুতি সেরে খেলতে নামবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৫, ৮ ও ১১ জুলাই হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওডিআই সিরিজ শেষে ১২ জুলাই সিলেটে যাবে দুদল। যেখানে অনুষ্ঠিত হবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১৪ ও ১৬ জুলাই অনুষ্ঠিত হবে দুটি টি-টোয়েন্টি। টি-টোয়েন্টি সিরিজ শেষ করে ১৭ জুলাই বাংলাদেশ ছাড়বে আফগানিস্তান ক্রিকেট দল। যদিও তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট সিরিজ হওয়ার কথা ছিল আফগানদের সাথে, তবে ভারত সফরের কারণেই দুই বোর্ডের সম্মতিতে একটি করে টি-টোয়েন্টি ও টেস্ট কমানো হয়। ক্রিকেটারদের ছুটি নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী গতকাল মঙ্গলবার (১৬ মে) গণমাধ্যমে বলেন, ‘আমরা সব সময় ক্রিকেটারদের ওয়ার্কলোড নিয়ে কথা বলি। সামনে আমাদের দুটি বড় প্রতিযোগিতা আছে। বিশ্রামের এই সময়টা ক্রিকেটারদের খুব কাজে লাগবে। পরিবারের সঙ্গে থাকতে পারবে। নিজেদের ব্যক্তিগত কাজগুলোও করতে পারবে। মানসিকভাবে ওরা খুব ফ্রি থাকতে পারবে যা যেকোনো অ্যাথলেটের জন্য খুব দরকারি।’

অনলাইন ডেস্ক ১৭-০৫-২০২৩ ০৬:১৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 72 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া