বাজেটে গণমাধ্যম ও সাংবাদিক সুরক্ষায় বিশেষ বরাদ্দের দাবি বিএমএসএফ'র
১৯ জুন, ২০২৬ ০৭:৩০ অপরাহ্ন

  

   শিরোনামঃ

বাজেটে গণমাধ্যম ও সাংবাদিক সুরক্ষায় বিশেষ বরাদ্দের দাবি বিএমএসএফ'র

নিউজ এডিটর
১৭-০৫-২০২৩ ০৮:১০ অপরাহ্ন
বাজেটে গণমাধ্যম ও সাংবাদিক সুরক্ষায় বিশেষ বরাদ্দের দাবি বিএমএসএফ'র

আগামী বাজেটে গণমাধ্যমের জন্য বিশেষ বরাদ্দের দাবি করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম- বিএমএসএফ। সরকারের বিভিন্ন প্রকল্পের সাথে তাল মিলিয়ে গণমাধ্যম ও সাংবাদিকদের জীবনমান উন্নয়ন ও দক্ষ করে গড়ে তোলা উচিত বলে মনে কওরে সংগঠনটি।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে সাংবাদিক সুরক্ষা, প্রশিক্ষণ, চিকিৎসা ও কল্যাণ খাতে সরকারের পক্ষ থেকে এ দাবি করা হয়।

সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে সাংবাদিকদের এসব খাতে বরাদ্দ রাখা হলে পেশার সাথে জড়িত সাংবাদিকরা ভবিষ্যতে দক্ষ হয়ে গড়ে উঠবে বলে সংগঠনটি বিশ্বাস করে। 

বুধবার (১৭ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন, দেশের গণমাধ্যম ও সাংবাদিকরা বিভিন্ন গোত্রের অসাধু, দুর্নীতিবাজ ও সন্ত্রাসী লোকজন দ্বারা ক্ষতিগ্রস্থ হচ্ছে।

এ অবস্থান থেকে বেরিয়ে আসতে দরকার অর্থনৈতিক মুক্তি। তাই গণমাধ্যম ও সাংবাদিকদের সুরক্ষার জন্য আগামী বাজেটে বিশেষ বরাদ্দের দাবি করেন তিনি। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণমাধ্যম ও সাংবাদিকদের স্বার্থরক্ষায় দাবিটি অনুমোদন করবে বলেও আশা ব্যক্ত করেন আহমেদ আবু জাফর।


নিউজ এডিটর ১৭-০৫-২০২৩ ০৮:১০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 90 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া