শিরোনামঃ
নিউজ এডিটর ১৭-০৫-২০২৩ ০৯:২৩ অপরাহ্ন |
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শাহ আলম মিলন(২৮) নামে এক রেমিটেন্স যোদ্ধার মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ মে) রিয়াদের আল কাছিম হাইওয়ে রোডে সৌদি সময় সকাল ১০টায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শাহ আলম মিলন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের ভাওয়াল গাজী বাড়ির মৃত জাকির হোসেন ও নূর জাহান বেগম দম্পতির সন্তান। মিলন তিন বোনের একমাত্র ভাই।
জানাগেছে, ২০১৬ সালে শাহ আলম মিলন কর্মের সন্ধানে সৌদি আরব যায়।
বুধবার (১৭ মে) রিয়াদের আল কাছিম হাইওয়ে রোডে সৌদি সময় সকাল ১০ টায় সড়ক দুর্ঘটনায় পতিত হয় সে। হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে ।
নিহতের স্বজন শওকত করিম জানান,পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার (১৮মে) সৌদি আরবে শাহ আলম মিলনের জানাযা শেষে দাফন সম্পন্ন হবে ।
এদিকে সড়ক দুর্ঘটনায় মিলনের মৃত্যুতে মিলনের গ্রামের বাড়ি পাইকপাড়া উত্তর ইউনিয়নের ভাওয়াল গাজী বাড়িতে শোকের মাতম চলছে। একমাত্র ছেলেকে হারিয়ে নুরজাহান বেগম শোকে মুহ্যমান।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া