ফরিদগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
২৪ নভেম্বর, ২০২৬ ১২:১৯ অপরাহ্ন

  

   শিরোনামঃ

ফরিদগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

বিশেষ প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন
১৮-০৫-২০২৩ ০২:১৮ পূর্বাহ্ন
ফরিদগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের সোসাইরচর হাজী বাড়িতে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় মুক্তা বেগম অন্নি (২০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। বুধবার (১৭মে) সকাল ১১টার দিকে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের সোসাইরচর হাজী বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। তার আগে ভোর ৭ টার দিকে বাড়ির লোকজন তার মৃত্যুর বিষয়টি টের পায়। নিহত গৃহবধূ উপজেলার বড় গাঁও গ্রামের হুইক্কা গাজী বাড়ির চাঁন মিয়া গাজির মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোর ৬টার দিকে বালিথুবা পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদের বাড়ি(হাজি বাড়ী) নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পেয়ে ওই ঘরের বড় বউ নাছরিন বেগম প্রথমে চেয়ারম্যান হারুন অর রশিদ কে বলেন। চেয়ারম্যান থানা পুলিশকে সংবাদ দেন। পরে পুলিশ সকাল ১১টার দিকে মরদেহ উদ্ধার করে। নিহত গৃহবধূর বাবা চাঁদ মিয়া জানান, এক বছর সাত মাস আগে সোসাইরচর হাজী বাড়ির মৃত আব্দুল জলিলের ছোট ছেলে সৌদি প্রবাসী সোহাগের সঙ্গে মেয়েকে বিয়ে দেন। সোহাগ বিদেশ যাওয়ার পর থেকে প্রায়ই আমার মেয়েকে মোবাইলে মানসিকভাবে নির্যাতন করতো। তারপরও স্বামীর অত্যাচার সহ্য করে মেয়ে মুক্তা বেগম সংসার করছিলেন। নিহত গৃহবধূর চাচা রুবেল হোসেন বলেন, এ যুগের মেয়েরা মোবাইলে টিকটক ভিডিও করে। আমার ভাতিজিও টিকটিক ভিডিও করেছিল। এই ঘটনাকে কেন্দ্র করেই মেয়ের জামাই এবং জামাইর পক্ষের লোকজন আমার ভাতিজি ও আমাদের সঙ্গে মোবাইলে মানসিক টপচারিং শুরু করছে। আজ শেষ পর্যন্ত ভাতিজির ঝুলন্ত লাশ দেখতে হল। নিহত গৃহবধুর বড় জাল (বড় ভাবি) নাছরিন বেগম বলেন, আমার স্বামী এবং দেবর দুজনই প্রবাসে থাকে আমার শাশুড়ি ও বাড়িতে নাই উনি বেড়াতে গেছেন।প্রতিদিনের ন্যায় আমি এবং মুক্তা রাত্রের খাবার খেয়ে আমার রুমে আমি ঘুমাতে চলে যাই। মুক্তা ও তার রুমে ঘুমাতে চলে যায়। সকালে মুক্তাকে আমি ডাকাডাকি করলে তার কোন সাড়া শব্দ না পেয়ে বাড়ির অন্যান্য লোকদের বলি। সবাই মিলে প্লাস্টিকের দরজা লাথি দিয়ে ভেঙ্গে ভিতরে দেখতে পাই মুক্তা সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে ঝুলে আছে। ঘটনাটি আমি তাৎক্ষণিক চেয়ারম্যান সাহেবকে অবহিত করি। পরবর্তীতে থানা পুলিশের লোক এসে মুক্তার লাশ ঝুলন্ত অবস্থা থেকে নামায়। ফরিদগঞ্জ থানার ওসি তদন্ত প্রদিপ মন্ডল জানান, নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় গৃহবধূ মুক্তা বেগম অন্নি কে পাওয়া গেছে। মনাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ জানান , ঘটনাটি যদিও আমার নিজ গ্রামের বাড়ির তারপরও আমি চাই সঠিক তদন্তের মাধ্যমে গৃহবধূ মুক্তা বেগমের মৃত্যুর রহস্য উদঘাটিত হোক। গৃহবধূ মুক্তার মৃত্যুতে সোসাইরচর হাজী বাড়িতে শোকার্ত স্বজনদের উপচেপড়া ভিড় দেখা গেছে।

বিশেষ প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন ১৮-০৫-২০২৩ ০২:১৮ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 356 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া