শিরোনামঃ
নিউজ এডিটর ১৮-০৫-২০২৩ ১০:৪৮ পূর্বাহ্ন |
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের মতলব বাজারে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন অপরাধে ঔষধ ফার্মেসি ও মুদি দোকান সহ ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানে বিশ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৭ মে) দুপুরে সরকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনিম আক্তারের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করা হয়।
মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তিনটি ফার্মেসিকে জরিমানা করা হয়। তন্মোধ্যে জয় তারা ফার্মেসী ২ হাজার টাকা, বকাউল ফার্মেসী ৫০০ টাকা, মুন্না পাটোয়ারীর ফার্মেসীতে ৫ হাজার টাকা এবং পাট জাতক মোড়ক ব্যবহার আইনে, খোরশেদের মুদী দোকান ৩ হাজার টাকা, টুকু হাজীর চালের দোকানে ৫ হাজার টাকা ও চক্রবর্তীর চালের দোকানে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন চাঁদপুরের সহকারী পরিচালক ফোয়ারা ইয়াসমিন, মতলব বাজার ড্রাগিস্ট এন্ড কেমিস্ট সমিতির সভাপতি এবং মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিক ও থানা পুলিশ।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া