চট্টগ্রামে কর্ণফুলী গ্যাসের পাইপলাইনে আগুন
০৩ জুন, ২০২৬ ০৯:২৪ পূর্বাহ্ন

  

চট্টগ্রামে কর্ণফুলী গ্যাসের পাইপলাইনে আগুন

অনলাইন ডেস্ক
১৮-০৫-২০২৩ ১২:৩৮ অপরাহ্ন
চট্টগ্রামে কর্ণফুলী গ্যাসের পাইপলাইনে আগুন
চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানা এলাকায় কর্ণফুলী গ্যাসের পাইপলাইন লিকেজ থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ মে) সকাল ৯টার দিকে আকবর শাহ থানা সংলগ্ন পাঞ্জাবী লেনে এ দুর্ঘটনা ঘটে। তবে আগুনে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক বলেন, সকাল ৯টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ৯টা ৪০ মিনিটের মধ্যে আগুন নির্বাপন করি। একটি গ্যাসলাইন লিকেজ হয়ে আগুন লাগে। তবে ওই স্থানে কোনো স্থাপনা ছিল না। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

অনলাইন ডেস্ক ১৮-০৫-২০২৩ ১২:৩৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 76 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া