কচুয়ায় দুই দিনের সফরে আসছেন ড. মহীউদ্দীন খান আলমগীর
২৬ জুন, ২০২৬ ০৩:৩৫ অপরাহ্ন

  

কচুয়ায় দুই দিনের সফরে আসছেন ড. মহীউদ্দীন খান আলমগীর

মো. শাহজাহান মিজি
১৮-০৫-২০২৩ ০৬:০৮ অপরাহ্ন
কচুয়ায় দুই দিনের সফরে আসছেন ড. মহীউদ্দীন খান আলমগীর
দুই দিনের সফরে কচুয়ায় আসছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর। তিনি শনিবার (২০ মে) সকাল ১০ টায় কচুয়া উপজেলার বিভিন্ন এতিমখানার অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন।
 
১১টায় মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে (নবম ও দশম) শ্রেনী ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার কম্পিউটার ট্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন। দুপুর ১২ টায় কচুয়া উপজেলার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন। বিকাল ৩টায় কচুয়া উপজেলার সাদিপুরা চাঁদপুর গ্রামের মুক্তিযোদ্ধা ওসমানগনি পাটোয়ারীর বীর নিবাস নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করবেন।
 
দ্বিতীয় দিন সোমবার (২২ মে) সকাল ১০ টায় মিসবাহ উদ্দীন খান সদন, আওয়ামী লীগ অফিসে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কচুয়া উপজেলা শাখার আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন। 
 
এছাড়া বিকাল ৩টায় আয়মা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডেমীক ভবন এর শুভ উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ব্যাক্তিগত সহকারী মো. রাজীব আহমেদ রাজু।
 
 

মো. শাহজাহান মিজি ১৮-০৫-২০২৩ ০৬:০৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 453 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া