এশিয়া কাপ শ্রীলঙ্কায় হওয়ার সম্ভাবনা বেশি: পাপন
০১ জুন, ২০২৬ ০৬:০০ পূর্বাহ্ন

  

এশিয়া কাপ শ্রীলঙ্কায় হওয়ার সম্ভাবনা বেশি: পাপন

অনলাইন ডেস্ক
১৮-০৫-২০২৩ ০৯:০০ অপরাহ্ন
এশিয়া কাপ শ্রীলঙ্কায় হওয়ার সম্ভাবনা বেশি: পাপন
এশিয়া কাপের আয়োজক পাকিস্তান হলেও ভারত কোনোভাবেই সেখানে গিয়ে খেলতে রাজি নয়। এমনকি পাকিস্তানের হাইব্রিড মডেল প্রস্তাবের পরেও। পাকিস্তান-ভারত দুই দেশই তাদের অবস্থানে অনড় থাকায় এশিয়া কাপ হওয়া নিয়ে জটিলতা দেখা দিয়েছে। শেষ পর্যন্ত নিরপেক্ষ ভেন্যু বেছে নিলে শ্রীলঙ্কাতেই এশিয়া কাপ হওয়ার সম্ভাবনা বেশি বলে মনে করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আগামী সেপ্টেম্বরে ওয়ানডে সংস্করণের এশিয়া কাপ হওয়ার কথা পাকিস্তানে। কিন্তু ভেন্যু জটিলতায় এখনও সূচি চূড়ান্ত হয়নি। পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়েছিল হাইব্রিড মডেলে এশিয়া কাপ আয়োজন করতে। সেক্ষেত্রে পাকিস্তানের খেলাগুলো হবে তাদের দেশে। আর ভারতসহ অন্যান্য দেশের খেলা হবে সংযুক্ত আরব আমিরাতে। কিন্তু বাংলাদেশ ও শ্রীলঙ্কা তীব্র গরমের কারণে এই প্রস্তাবে সাড়া দেয়নি। এক্ষেত্রে বাংলাদেশকেও এশিয়া কাপ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু বৃষ্টির কথা চিন্তা করে প্রস্তাবে সাড়া দেয়নি বিসিবি। বৃহস্পতিবার মিরপুরে বোর্ড সভাপতি নাজমুল হাসান বলেছেন, ‘এশিয়া কাপের ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত এসিসি থেকে জানানো হয়নি, তবে হবে। কোথায় হবে সেটা বলা মুশকিল। আমার জানা মতে, দুইটা অপশন আছে। একটা হলো হাইব্রিড মডেল। আরেকটা হলো একটি দেশেই। হাইব্রিড মডেল হলে সেটা হবে পাকিস্তান ও আরব আমিরাতে। আর সিঙ্গেল দেশ হলে এটা যেকোনও দেশই হতে পারে। তবে খুব সম্ভব, সুযোগ বেশি শ্রীলঙ্কার। বাংলাদেশকেও প্রস্তাব করা হয়েছিল। কিন্তু ওই সময় যেহেতু বৃষ্টি থাকবে, তাই সাড়া দেইনি।' বোর্ড সভাপতি আরও বলেছেন, ‘খেলা হবে ওয়ানডে। টি-টোয়েন্টি হলে আমরা একটা সুযোগ নিতে পারতাম। ওয়ানডেতে মনে হয় ওই সময়টায় খেলানো সম্ভব হবে না। সেজন্য আমাদের যখন প্রস্তাব দেওয়া হয়েছিল, বলেছি ওই সময়টায় সম্ভব না।’

অনলাইন ডেস্ক ১৮-০৫-২০২৩ ০৯:০০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 74 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া