৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ
২০ জুন, ২০২৬ ০৩:৫৮ অপরাহ্ন

  

   শিরোনামঃ

৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ

অনলাইন ডেস্ক
১৯-০৫-২০২৩ ১১:০৫ পূর্বাহ্ন
৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ
৪৫ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজ। ২ হাজার ৩০৯ জন ক্যাডার এবং‌ ১ হাজার ২২ নন-ক্যাডারে চাকরি পেতে পরীক্ষায় বসছে ৩ লাখ ৪৬ হাজার ৯২২জন পরীক্ষার্থী। দেশের ৮টি বিভাগীয় শহর ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে ২৩৫টি কেন্দ্র এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০ টা থেকে ১২টা পর্যন্ত এ পরীক্ষায় অনুষ্ঠিত হবে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে সরকারি কর্ম কমিশন(পিএসসি)। পিএসসি জানিয়েছে, দুই ঘণ্টাব্যাপী এ পরীক্ষায় ২০০ নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর ও প্রতিটি ভুল উত্তরের জন্য মোট প্রাপ্ত নম্বর থেকে শূন্য দশমিক ৫০ নম্বর করে কাটা যাবে। পরীক্ষায় শৃঙ্খলার জন্য এবার কঠোর অবস্থানে পিএসসি। সংস্থাটি বলছে, যদি কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে পাশের কারও সঙ্গে দেখাদেখি করার চেষ্টা করেন, তাহলে পরীক্ষা বাতিল করা হবে। এমনকি ঘাড় ঘোরালেই খাতা কেড়ে নেওয়া যাবে— মর্মে নির্দেশনাও রয়েছে পরীক্ষকদের প্রতি।

অনলাইন ডেস্ক ১৯-০৫-২০২৩ ১১:০৫ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 54 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া