হজ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
২৬ মে, ২০২৬ ০৫:৫২ পূর্বাহ্ন

  

হজ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
১৯-০৫-২০২৩ ১২:১৮ অপরাহ্ন
হজ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
‘হজ কার্যক্রম-২০২৩’ উদ্বোধন এবং হজ যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকাল ১০টা ৪০ মিনিটের রাজধানীর আশকোনায় হজ অফিসে এই অনুষ্ঠান শুরু হয়। এখান থেকে ‘হজ কার্যক্রম-২০২৩’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠান সকাল ১০ টায় শুরু হওয়ার কথা থাকলেও বিসিএস পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী ৩০ মিনিট পিছিয়ে দেন। বিসিএস পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে প্রবেশের পর প্রধানমন্ত্রী গণভবন থেকে হজ ক্যাম্পের উদ্দেশে যাত্রা শুরু করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ১৪০ হজযাত্রী, ধর্ম মন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিদের উপস্থিত রয়েছেন। এ সময় সরকারপ্রধা হজযাত্রীর সঙ্গেও মতবিনিময় করেন। উদ্বোধনের পর শনিবার দিবাগত রাত পৌনে ৩টায় প্রথম হজ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে যাত্রা করবে। উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহ্জ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। ইতোমধ্যে হজযাত্রী নিবন্ধন শেষ হয়েছে। তবে, হজের খরচ বেশি হওয়ায় কোটা পুরোপুরি পূরণ করা যায়নি। চলতি হজ মৌসুমে হজযাত্রীদের প্রথম ফ্লাইট পরিচালনা শুরু হবে স্থানীয় সময় ২১ মে রাত পৌনে ৪টায়। এ বছর প্রি-হজ ফ্লাইটে মোট ১৬০টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান। নির্ধারিত সময় ২১ মে রাত পৌনে ৪টায় প্রথম ফ্লাইট বিজি ৩০০১ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করবে। ফ্লাইটটি এদিনই জেদ্দা বিমানবন্দরে স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় অবতরণ করবে। আগামী ২২ জুন বিমানের প্রি-হজ ফ্লাইট শেষ হবে। চলতি বছর সৌদি আরবে পবিত্র হজ পালনে যাচ্ছেন যারা তাদের ৫০ শতাংশ অর্থাৎ ৬৩ হাজার ৫৯৯ জনকে পরিবহন কর বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী ২১ মে থেকে শুরু হবে চলতি হজ মৌসুমের প্রথম হজ ফ্লাইট। চলতি বছর হজযাত্রী পরিবহনে বিমানের নিজস্ব চারটি বোয়িং ৭৭৭-৩০০ইআর বিমান এবং ৭৮৭ ড্রিমলাইনার ব্যবহৃত হবে।

অনলাইন ডেস্ক ১৯-০৫-২০২৩ ১২:১৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 51 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া