ফরিদগঞ্জে নিখোঁজের চারদিন পর শিশু সোহানের অর্ধগলিত লাশ উদ্ধার
০৩ জুন, ২০২৬ ০৯:২১ পূর্বাহ্ন

  

ফরিদগঞ্জে নিখোঁজের চারদিন পর শিশু সোহানের অর্ধগলিত লাশ উদ্ধার

ব্যুরো প্রধান, ফরিদ্গঞ্জ
১৯-০৫-২০২৩ ১২:৩৩ অপরাহ্ন
ফরিদগঞ্জে নিখোঁজের চারদিন পর শিশু সোহানের অর্ধগলিত লাশ উদ্ধার

মসজিদে থেকে মাগরিব নামাজ পড়ে বের হয়ে বাড়ি না ফেরা শিশু আদিল মাহমুদ সোহানের(৮) অর্ধ গলিত লাশ নিখোঁজের চারদিন পর উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ মে) চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পৌর এলাকার রুদ্রগাও গ্রামের তালুকদার বাড়ির অদুরে বালি দিয়ে মাটি চাপা দেয়া অবস্থায় তার মৃতদেহ খুঁজে পায় স্থানীয় লোকজন। পরে পুলিশ লাশ উদ্ধার করে।

জানা গেছে, রুদ্রগাও গ্রামের তালুকদার বাড়ির মোঃ আনোয়ার ও ফাতেমা বেগম দম্পত্তির দ্বিতীয় সন্তান আদিল মাহমুদ সোহান গত সোমবার (১৫মে) সন্ধ্যায় বাড়ির পাশের মসজিদ থেকে মাগরিবের নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়। পরদিন শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়।

এব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আঃ মান্নান জানান, শুক্রবার (১৯ মে) সকালে আদিল মাহমুদ সোহানের অর্ধ গলিত লাশের সন্ধান পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ঘটনা নিয়ে তদন্ত চলছে।

 


ব্যুরো প্রধান, ফরিদ্গঞ্জ ১৯-০৫-২০২৩ ১২:৩৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1439 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া