ফরিদগঞ্জে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তরুণের মৃত্যু
০৩ জুন, ২০২৬ ০৯:২৪ পূর্বাহ্ন

  

ফরিদগঞ্জে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তরুণের মৃত্যু

মো. কাউছার জমাদার
১৯-০৫-২০২৩ ১০:১৯ অপরাহ্ন
ফরিদগঞ্জে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তরুণের মৃত্যু

ফরিদগঞ্জে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. রাশেদ হোসেন (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৯ মে) দুপুরে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের ঘরিহানা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।  নিহত তরুণ ওই গ্রামের সরদার বাড়ির মৃত দেলোয়ার হোসেনর ছেলে।

নিহতের পরিবার জানান, শুক্রবার (১৯ মে) দুপুরে রাশেদ বাড়ির পাশের একটি বাঁশ ঝাড় থেকে বাঁশ কাটতে যান। বাঁশ কাটার সময় বিদ্যুতায়িত হন তিনি।

এ সময় প্রতিবেশীরা ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে চাঁদপুর জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


মো. কাউছার জমাদার ১৯-০৫-২০২৩ ১০:১৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 123 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া