শিরোনামঃ
নিউজ এডিটর ২০-০৫-২০২৩ ১১:১২ অপরাহ্ন |
বাংলাদেশ ছাত্রলীগ মতলব দক্ষিণ উপজেলা শাখার উদ্যোগে উপাদী উত্তর ইউনিয়নে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ মে) ইউনিয়নের তিতারভিটায় অনুষ্ঠিত কর্মীসভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জহির উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন।
উপজেলা ছাত্রলীগের সভাপতি আশ্রাফ আলী পাটোয়ারী অনিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কায়সার আলম পান্নার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ।
এছাড়াও বক্তব্য রাখেন নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুবিন সুজন, মতলব পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আলম খান, সহ-সভাপতি রতন পাঠান, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মেম্বার, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক যুধিষ্ঠির রায়, মতলব পৌর ৬নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম মোহন, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক হাসান শুভ্র, চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইফুর রহমান মিশু, মোঃ শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম মোল্লা, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাসুদ প্রধান শান্ত, শাহরিয়ার সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, মোঃ শাওন প্রধান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, মতলব পৌর ছাত্রলীগের সভাপতি গোলাম রাব্বি, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ তামিম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন শিশির, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের আহবায়ক শরীফ প্রধান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান সানি, ছেংগারচর পৌর ছাত্রলীগের সভাপতি রাজিব প্রধান প্রমুখ।
এ সময় বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ছাত্রলীগের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
ছাত্রলীগের কর্মীসভায় উপাদী উত্তর ইউনিয়নের কমিটি গঠনের লক্ষ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত গ্রহণ করা হয়। এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি আশ্রাফ আলী পাটোয়ারী অনিক জানান, জেলা ছাত্রলীগের নির্দেশক্রমে পরবর্তীতে জীবন বৃত্তান্ত যাচাই বাছাই করে কমিটি গঠন করা হবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া