শিরোনামঃ
নিউজ এডিটর ২০-০৫-২০২৩ ১১:১৪ অপরাহ্ন |
চাঁদপুর সদর উপজেলার ৮ নং বাগাদী ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ মে) বিকেলে নানুপুর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এসময় তিনি বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। সংগঠনকে শক্তিশালী করতে হবে। আমাদেরকে মানুষের কাছে গিয়ে শেখ হাসিনার উন্নয়ন তুলে ধরতে হবে। পাশাপাশি বিএনপি জামাতের আগুন সন্ত্রাসের কথাও তুলে ধরতে হবে। আমার বিশ্বাস মানুষের কাছে সঠিক চিত্র তুলে ধরতে পারলে মানুষ ভুল করবে না।আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে। আমরা চাই শান্তি শৃঙ্খল ভাবে বসবাস করতে।বিএনপি জামাত এদেশের মানুষের শান্তি শৃঙ্খলাকে বিনষ্ট করতে চায়।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক আলহাজ্ব তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূইয়া, উপ-দপ্তর সম্পাদক অ্যাড. রঞ্জিত রায় চৌধুরী, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী।
বাগাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মিয়াজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল লিটনের পরিচালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খান বাদল, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জয়নাল,প্রচার সম্পাদক আব্দুস সামাদ টুনু, উপ প্রচার সম্পাদক মনির হোসেন, সদস্য বেলায়েত হোসেন বাবুল মিজি,সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাহিদা বেগম, সদর উপজেলা ছাত্র লীগের সভাপতি সাদ্দাম হোসেনসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ ।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া