হাইমচরে কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ
০৮ জুলাই, ২০২৬ ০৭:২৯ পূর্বাহ্ন

  

হাইমচরে কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি
২২-০৫-২০২৩ ১২:৩১ অপরাহ্ন
হাইমচরে কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ
টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকার- ২য় পর্যায়) শীর্ষক প্রকল্পে আওতায় ভ্রাম্যমাণ ভ্যানেকম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ মে) হাইমচরে কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল ফয়সাল এর সভাপতিত্বে ও হাইমচর সরকারি মহাবিদ্যালয় প্রাক্তন প্রভাষক মোঃ মোখলেছুর রহমান মুকুলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের চাঁদপুর উপ- পরিচালক মোঃ আবেদ শাহ, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোঃ আঃ বারেক বকাউল, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আজহারউদ্দীন চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা সাজিয়া আরফিন, হাইমচর প্রেসক্লাবে সহ-সভাপতি মোঃ ইসমাইল, প্রশিক্ষনার্থীদের তানিয়া আক্তার, পারভেজ হোসেনপ্রমূখ।যারা মেধাবী তারাই সরকারি চাকরি করতে পারবেন, আর যারা দক্ষতা অর্জন করে উদ্যোক্তা হতে পারেন। যুব উন্নয়নের প্রশিক্ষণ নিয়ে নিজে স্বাবলম্বী হবেন এবং পরিবারকে আর্থিক স্বচ্ছলতা অর্জন করতে পারবেন। আপনারা দক্ষতা অর্জন করুন আর দক্ষতা বৃদ্ধি না করতে পারলে প্রতিযোগিতা ঠিকে থাকতে পারবে না।

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ২২-০৫-২০২৩ ১২:৩১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 265 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া