হাইমচরে আজিজিয়া আজহারুল উলুম দাখিল মাদ্রাসায় ম্যানেজিং কমিটির পরিচিতি সভা
২০ জুন, ২০২৬ ০২:৪৫ অপরাহ্ন

  

   শিরোনামঃ

হাইমচরে আজিজিয়া আজহারুল উলুম দাখিল মাদ্রাসায় ম্যানেজিং কমিটির পরিচিতি সভা

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি
২২-০৫-২০২৩ ০৫:৫৪ অপরাহ্ন
হাইমচরে আজিজিয়া আজহারুল উলুম দাখিল মাদ্রাসায় ম্যানেজিং কমিটির পরিচিতি সভা

চাঁদপুরের হাইমচরে চরভৈরবী আজিজিয়া আজহারুল উলুম দাখিল মাদ্রাসার নতুন ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ মে) চরভৈরবী আজিজিয়া আজহারুল উলুম দাখিল মাদ্রাসায় ম্যানেজিং কমিটির পরিচিতি সভায় কমিটির সভাপতি ও হাইমচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মোঃ হুমায়ুন কবির প্রধানীয়ার সভাপতিত্বে ও সুপার মাওঃ মোঃ ফারুকুল ইসলাম এর পরিচালনা বক্তব্য রাখেন, চরভৈরবী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আহম্মদ আলী মাষ্টার, ইউপি চেয়ারম্যান মোঃ ইউসুফ জুবায়ের শিমুল, কমিটির প্রতিষ্ঠাতা দাতা সদস্য নাঈমুল করিম টিটু, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন লিটন পাইক প্রমুখ। 

এসময় সভাপতির বক্তব্যে আলহাজ্ব মোঃ হুমায়ুন কবির প্রধানীয়া বলেন, মাদ্রাসার শিক্ষা মান উন্নয়নের সকল শিক্ষক, অভিভাবক কমিটির সদস্যসহ সকলে সহযোগিতা থাকলে এ প্রতিষ্ঠানটি উপজেলার সেরা শিক্ষা প্রতিষ্ঠানে উন্নীত হবে ইনশাল্লাহ। আমি আপনাদের অভিভাবক হিসেবে আসিনি আসছি সেবা দেওয়ার জন্য। 

এসময় উপস্থিত আরো ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, ইউনিয়ন যুবলীগ সভাপতি মহিউদ্দিন মোল্লা, অভিভাবক সদস্য নাজমুল হোসেন, লোকমান হোসেনসহ সকল সদস্যবৃন্দ।


জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ২২-০৫-২০২৩ ০৫:৫৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 98 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া