শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ফরিদগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
২৬ জুন, ২০২৬ ০২:৩৩ অপরাহ্ন

  

শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ফরিদগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

মো. কাউছার জমাদার
২৩-০৫-২০২৩ ০৫:০৪ অপরাহ্ন
শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ফরিদগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ফরিদগঞ্জে আওয়ামী লীগ, মহিল আওয়ামী লীগ, তৃণমূল আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ মে) উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী ও সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারের নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিল শেষে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান তালুকদার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মাহফুজুল হক, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল হাসান সাউদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম পাটওয়ারী, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এমরান হোসেন মিলন ভূইয়া প্রমুখ বক্তব্য রাখেন।

উপজেলা তৃণমূল আওয়ামী লীগের ব্যানারে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মুজমদার, ইউপি চেয়ারম্যান শরীফ খান, মাহমুদুল হাসান মিরাজ, আলাউদ্দিন ভূঁইয়া, যুবলীগের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন, যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন, যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন, আওয়ামী লীগের নেতা জি এম হাচান তাবাচ্চুম, রফিকুল ইসলাম, পুতুল সরকার বক্তব্য রাখেন।

এর আগে সকালে কলেজ ছাত্রলীগের নেতা মোহাইমিন সরোয়ারের নেতৃত্বে কলেজ ছাত্রলীগ প্রতিবাদ মিছিল করে।


মো. কাউছার জমাদার ২৩-০৫-২০২৩ ০৫:০৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 40 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া