শিরোনামঃ
অনলাইন ডেস্ক ২২-০৫-২০২৩ ০৯:০৪ অপরাহ্ন |
শেখ হাসিনার নির্দেশ,মাছে ভাতে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই স্লোগানে বাংলাদেশ আওয়ামী লীগের মৎস্যজীবী লীগের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (২২ মে) চাঁদপুরের কচুয়া মৎস্যজীবী লীগের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি প্রানকৃষ্ণ দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছালেহীন খলিলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
ড. মহীউদ্দীন খান আলমগীর বলেন, বঙ্গবন্ধু সকল শ্রেণী-পেশার মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার মাধ্যমে সোনার বাংলা গড়ে তোলার স্বপ্ন দেখেছেন। তিনি তাঁর স্বপ্ন বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনা সকল শ্রেণী,গোষ্ঠী ও বিভিন্ন পেশার লোকজনের অধিকার ও মর্যাদায় প্রতিষ্ঠায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে চলছেন। আজ আর কোনো শ্রেণী-পেশার লোকজনের অভাবের তাড়নায় পিছনের ফিরে তাকাতে হয় না। বর্তমান সরকার এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
তিনি আরো বলেন,বাংলাদেশের সকল জলাধারে মৎস্য উৎপাদন বৃদ্ধি করে জাতীয় উৎপাদন বৃদ্ধিতে সরকারের পক্ষ থেকে মৎস্যজীবীদেরকে বিভিন্ন সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে। আওয়ামী লীগ সরকার একটি সমতা ভিত্তিক সমাজ গড়ে তোলার অভিপ্রায় বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন।
এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান শিশির, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মানিক মিয়া দেওয়ান, জেলা পরিষদের সদস্য তৌহিদুল ইসলাম খোকা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দিন, উপজেলা মৎস্যজীবী লীগের প্রচার সম্পাদক আরিফ তালুকদার, কচুয়া উত্তর ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি তাপস চন্দ্র সরকার ও সাধারণ সম্পাদক ফয়েজ উল্যাহ ফয়েজ প্রমুখ।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া