শিরোনামঃ
অনলাইন ডেস্ক ২৩-০৫-২০২৩ ০৮:৩৫ অপরাহ্ন |
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে চাঁদপুর সদরের ঐতিহ্যবাহী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান বাবুরহাট স্কুল এন্ড কলেজ।
বাবুরহাট স্কুল এন্ড কলেজকে চাঁদপুর জেলার শ্রেষ্ঠ মাধ্যমিক স্কুল হিসেবে নির্বাচিত করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন বিদ্যালয়টির অধ্যক্ষ মোশারেফ হোসেন মিরন।
তিনি সম্মানিত বিচারক মন্ডলী, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, জেলা শিক্ষা অফিসার সহ সংশ্লিষ্ট সকল পর্যায়ের শিক্ষক-কর্মকর্তা এবং বিদ্যালয় ও শিক্ষা অফিস সংশ্লিষ্ট কর্মচারীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে বিদ্যালয়টি চাঁদপুর জেলার শ্রেষ্ঠ মাধ্যমিক বিদ্যালয় নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং এর ধারাবাহিকতা রক্ষার আশা প্রকাশ করেন৷
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া