হাইমচর ভুমিদস্যু ইউপি সদস্য স্বপন মোল্লার বিরুদ্ধে শতাধিক পরিবারের মানববন্ধন
১৮ নভেম্বর, ২০২৬ ১১:১৫ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

হাইমচর ভুমিদস্যু ইউপি সদস্য স্বপন মোল্লার বিরুদ্ধে শতাধিক পরিবারের মানববন্ধন

অনলাইন ডেস্ক
২৩-০৫-২০২৩ ০৮:৪৬ অপরাহ্ন
হাইমচর ভুমিদস্যু ইউপি সদস্য স্বপন মোল্লার বিরুদ্ধে শতাধিক পরিবারের মানববন্ধন
হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ভূমিদস্যু স্বপন মোল্লার বিরুদ্ধে ৫০০ একর জমি দখল করে চরের শতশত ভুমিহীন ও নিরীহ পরিবারকে উচ্ছেদ করার পায়তারা করছে স্বপন মোল্লা। ২৩ মে ( মঙ্গলবার) ভূমিদস্যু স্বপন মোল্লার বিরুদ্ধে মানববন্ধন করে এলাকাবাসী। এসময় নীলকমল ইউনিয়নের এলাকাবাসী ও ভুমিহীন কৃষকরা বলেন,স্বপন মোল্লা আমাদেরকে জমিন দিবে বলে আমাদের কাছ থেকে টাকা নিয়েছে আজ পর্যন্ত আমাদের জমিন বুঝিয়ে দেয়নি ও উল্টো আমাদেরকে মামলা হামলা দিয়ে পায়তারা করছে। সরজমিনে গিয়ে দেখা যায়, ভুক্তভোগী খাতিজা বেগম,রতন সিকদার, আবু প্রধান,মোঃ শফি হাওলাদার,মোবারক ওকিল সুলতানা মৃধা,বাদশা মৃধা,সহ স্থানীয় এলাকাবাসী একত্রিত হয়ে ভূমিদস্যু মেম্বার স্বপন মোল্লার বিচারের দাবিতে স্লোগানের মাধ্যমে হাতে হাত ধরে মানববন্ধন কর্মসূচি পালন করে এবং ভুমিদস্যু স্বপন মোল্লার বিচারের দাবী জানান এবং ভুক্তভোগী পরিবারের জমি ফিরে দেওয়ার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। এই বিষয়ে নীলকমল ইউপি চেয়ারম্যান সাউদ আল নাসের এর কাছে জানতে চাইলে তিনি বলেন,ইউপি সদস্য স্বপন মোল্লার বিরুদ্ধে শতাধিক পরিবার আমাকে বিষয়টি অবহিত করেছে। বিষয়টি গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর। আমি আশাবাদী যে জনগণের দাবীর প্রতি বিচার করে তিনি অসহায় পরিবার’দের ভূমি সংক্রান্ত বিষয়টি সমাধান করবেন।

অনলাইন ডেস্ক ২৩-০৫-২০২৩ ০৮:৪৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 137 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া