শাহরাস্তিতে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
১১ জুন, ২০২৬ ১১:৩৫ অপরাহ্ন

  

শাহরাস্তিতে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

অনলাইন ডেস্ক
২৩-০৫-২০২৩ ০৮:৫১ অপরাহ্ন
শাহরাস্তিতে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

চাঁদপুরের শাহরাস্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের এবং শাহরাস্তি উপজেলা প্রশাসনের যৌথ অভিযানের মোবাইল কোর্টে ৬টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৩ মে) টামটা উত্তর ইউনিয়নে ওয়ারুক বাজারস্থ মূল্য তালিকা না থাকায় উপজেলা প্রশাসন কর্তৃক একটি মুদি দোকানকে ৫ হাজার টাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না থাকায় ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে আল আমিন হোটেলকে ১৫হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় কর্তৃক মূল্য তালিকা না থাকায় মায়ের দোয়া স্টোরকে ৫ হাজার টাকা, জননী পোল্ট্রিকে ৪ হাজার টাকা, মায়ের দোয়া গোশত দোকানকে ৩ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় পল্লী ক্লিনিককে ১৫শ টাকা) জরিমানা করা হয়েছে।

বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সহনীয় ও ভেজালমুক্ত রাখার লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করেন শাহরাস্তি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী।

অভিযানে সহযোগিতা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নূর হোসেন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা আরিফ হোসেন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ ফোয়েদুল্লাহ মিয়া এবং শাহরাস্তি থানা পুলিশের একটি টিম ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।


অনলাইন ডেস্ক ২৩-০৫-২০২৩ ০৮:৫১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 82 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া