ফরিদগঞ্জে ১ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১ জন
২৪ নভেম্বর, ২০২৬ ১২:০৩ অপরাহ্ন

  

   শিরোনামঃ

ফরিদগঞ্জে ১ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১ জন

বিশেষ প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন
২৩-০৫-২০২৩ ০৯:১৬ অপরাহ্ন
ফরিদগঞ্জে ১ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১ জন

চাঁদপুরের ফরিদগঞ্জের চরমান্দারী বর্ডারবাজার এলাকা থেকে ১ হাজার পিস ইয়াবাসহ ১ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলো মাদক কারবারি মোঃ শহিদুল ইসলাম (৩৫)। জেলা পুলিশের মেসেঞ্জার গ্রুপের নিউজ কর্নার থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

তাতে উল্লেখ করা হয়, মঙ্গলবার (২৩ মে) সকাল ৯টা ৪৫ মিনিটের সময় অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা মাদক উদ্ধার অভিযান পরিচালনা করাকালে ফরিদগঞ্জ থানাধীন ১৬নং রূপসা (দক্ষিণ) ইউপির ৫নং ওয়ার্ড চরমান্দারী সাকিনস্থ বর্ডারবাজার উত্তরপাড় আল-আমিন সমিলের সামনে পাকা রাস্তার উপর হতে মাদক কারবারি মোঃ শহিদুল ইসলাম (৩৫), পিতা-আবদুস শাকুর, মাতা-দিলদার বেগম, সাং-বালুখালী (পানবাজার), ওয়ার্ড নং-০২, থানা- উখিয়া, জেলা-কক্সবাজারকে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেন।

উক্ত আসামির বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় মামলা হয়েছে।


বিশেষ প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন ২৩-০৫-২০২৩ ০৯:১৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 137 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া