শিরোনামঃ
অনলাইন ডেস্ক ২৪-০৫-২০২৩ ১২:৩৯ পূর্বাহ্ন |
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে গায়ে আগুন লেগে স্বামী, স্ত্রী, সন্তানসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ মে) রাত সাড়ে ৯টার দিকে মতলব দক্ষিণ উপজেলার ২ নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের খর্গপুর পশ্চিমপাড়া গ্রামের সেলিম মাস্টারের বাড়িতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটনা ঘটে।
আহতর হলেন, ওই গ্রামের কামরুজ্জামানুজ্জামান (৫০), তার স্ত্রী রহিমা বেগম (৪০), মেয়ে ফাহিমা আক্তার (১৮) ও শিশু সন্তান ফারিয়া (১৩)। মঙ্গলবার রাতেই তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে রেফার করা হয়েছে।
আহতদের স্বজন ও চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে মতলব দক্ষিণ উপজেলার ২ নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের খড়গোপুর পশ্চিম পাড়া গ্রামের সেলিম মাস্টারের বাড়ির আহত কামরুজ্জামানের স্ত্রী রহিমা বেগম রাতে রান্না করার জন্য ঘরে থাকা গ্যাস সিলিন্ডারের চুলায় আগুন জ্বালাতে গেলে হঠাৎ করে ওই গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে মুহূর্তেই পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে কামরুজ্জামান, তার স্ত্রী রহিমা বেগম, মেয়ে ফাহিমা আক্তার ও শিশু সন্তান ফারিয়ার শরীর ঝলসে গিয়ে গুরুতর অগ্নিদগ্ধ হন।
এমন ঘটনা দেখতে পেয়ে বাড়ির অন্যান্য লোকজন তাদেরকে সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালে নিয়ে যান। তাদের অবস্থা গুরুত্ব দেখে হাসপাতালের কর্মরত চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিক ঢাকায় প্রেরণ করেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া