শিরোনামঃ
অনলাইন ডেস্ক ২৪-০৫-২০২৩ ০৩:৪২ অপরাহ্ন |
চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের পশ্চিম ছোট সুন্দর গ্রামে বজ্রপাতে মো. হাসান মিজি (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৩ মে) বিকেল ৩টার দিকে ওই গ্রামের গফুর মিয়াজী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত হাসান ওই বাড়ির মৃত মো. কামাল উদ্দিন মিজির ছেলে।
নিহত হাসানের ভাতিজা মারুফ মিজি বলেন, ঝড়ের সময় হাসান বাড়ির পাশের বাগানে আম কুড়াচ্ছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রামপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. আল মামুন পাটওয়ারী বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি, আম কুড়াতে গিয়ে বজ্রপাতে হাসানের মৃত্যু হয়েছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া