চাঁদপুর-শরীয়তপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকবে ২ দিন
২৬ মে, ২০২৬ ০৫:০২ পূর্বাহ্ন

  

চাঁদপুর-শরীয়তপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকবে ২ দিন

অনলাইন ডেস্ক
২৪-০৫-২০২৩ ০৫:৫৫ অপরাহ্ন
চাঁদপুর-শরীয়তপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকবে ২ দিন

চাঁদপুর-শরীয়তপুর নৌরুটের আগামী ২ জুন রাত ১২টা থেকে ৪ জুন সকাল ৬টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন ঘাট কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৩ মে) ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক খান মো. কামরুল আহসান অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনে একটি লিখিত বার্তা দেন।

ওই বার্তায় বলা হয়েছে, সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় মোস্তফাপুর-মাদারীপুর শরীয়তপুর (মনোহর বাজার)- ইব্রাহিমপুর-হরিণা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক পুরাতন জরাজীর্ণ বেইলি সেতুর পাশে নতুন সেতু নির্মাণাধীন। সড়কে বিদ্যমান বেইলি সেতুটি ডাইভারসন সড়কের অংশ হিসেবে ব্যবহার হচ্ছে। বর্তমানে নতুন সেতুর কাজ সম্পন্ন করা হলেও সেতুর সংযোগ সড়কের কাজ চলমান। সংযোগ সড়ক নির্মাণকালীন সময় সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য বেইলি সেতুটি মেরামত করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

বেইলি সেতুতে যানবাহন চলাচল সচল রেখে সংস্কারকাজ করা সম্ভব নয়। এ পরিপ্রেক্ষিতে ২ জুন রাত ১২টা থেকে ৪ জুন সকাল ৬টা পর্যন্ত সড়কের বালারবাজার সেতুর অংশে যানবাহন চলাচল বন্ধ রাখতে হবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন গণমাধ্যমকে বলেন, যেহেতু মহাসড়ের বালার হাটের বেইলি সেতুটি মেরামত করার সিদ্ধান্ত নিয়েছে সওজ বিভাগ। ২-৪ জুন পর্যন্ত এমনিতেও দূরপাল্লার পরিবহন চাদঁপুর যেতে পারবে না।


অনলাইন ডেস্ক ২৪-০৫-২০২৩ ০৫:৫৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 51 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া