বিয়ে করেছেন সংগীতশিল্পী ইমরান
১১ জুন, ২০২৬ ০১:১২ পূর্বাহ্ন

  

বিয়ে করেছেন সংগীতশিল্পী ইমরান

অনলাইন ডেস্ক
২৪-০৫-২০২৩ ০৮:৪২ অপরাহ্ন
বিয়ে করেছেন সংগীতশিল্পী ইমরান

বিয়ে করেছেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। বুধবার (২৪ মে) নিজের ফেসবুকে ইমরান কয়েকটি ছবি প্রকাশ করেছেন। সেখানে নববধূর সঙ্গে প্রাণবন্ত ও হাস্যোজ্জলভাবে দেখা গেছে ইমরানকে। ভালোবাসা ও হাসিখুশিতে একাকার ছিলেন তারা।

ক্যাপশনে ইমরান লিখেছেন, ‘বিয়ে মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। আল্লাহর অশেষ রহমতে আজ থেকে (২৪ মে, ২০২৩) আমি ও আমার স্ত্রী মেহের আয়াত জেরিন আমাদের জীবনের নতুন এই অধ্যায় শুরু করলাম।’

এরপর ইমরান লিখেছেন, ‘পারিবারিকভাবেই আমাদের এই বিয়ের আয়োজন। তাই ছোট পরিসরে অনেকটা ঘরোয়া পরিবেশেই বিয়েটা হলো। তবে আমার বড় আপু ও বড় দুলাভাই নভেম্বর মাসে আমেরিকা থেকে বাংলাদেশে আসার পর আমার প্রিয় সব মানুষদের নিয়ে আমাদের বিবাহোত্তর অনুষ্ঠান করা হবে ইনশাআল্লাহ।’

সবশেষে এ গায়ক লেখেন, ‘আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেনো একে অপরের পাশে থেকে নিজেদের সুখ-দুঃখ ভাগাভাগি করে চলতে পারি জীবনের বাকিটা পথ।’

২০০৮ সালে চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতার মাধ্যমে সংগীতাঙ্গনে উত্থান ইমরানের। এরপর অল্পদিনেই একাধিক জনপ্রিয় গান উপহার দিয়ে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেন তিনি।


অনলাইন ডেস্ক ২৪-০৫-২০২৩ ০৮:৪২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 220 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া