শিরোনামঃ
অনলাইন ডেস্ক ২৪-০৫-২০২৩ ১০:১১ অপরাহ্ন |
চাঁদপুর শহরের রঘুনাথপুর এলাকায় ডাকাতিয়া নদী থেকে অজ্ঞাতানা (৪৫) পুরুষ ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
বুধবার (২৪ মে) দুপুর ১টার দিকে ওই এলাকার শাপলা ব্রিক ফিল্ডের উত্তর পাশে ডাকাতিয়া নদীতে ভাসমান অবস্থা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির মুখে হালকা দাঁড়ি এবং গায়ে একটি নীল রঙের টি-শার্ট ও টাউজার রয়েছে।
বুধবার (২৪ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর নৌ-থানার উপ-পরিদর্শক (সেকেন্ড অফিসার) কামাল হোসেন।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানান, ডাকাতিয়া নদীতে ওই ব্যক্তির লাশ ভেসে শহরের দিকে যাচ্ছিল। বিষয়টি তারা প্রথমে চাঁদপুর সদর মডেল থানাকে অবহিত করেন।
মডেল থানা থেকে ৯৯৯ এ ফোন দেয়ার জন্য বলা হলে লোকজন সেই আলোকে ৯৯৯ ফোন দেন।
পরে নৌ-পুলিশ স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে নিয়ে যান।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া