চাঁদপুরে ৭৬ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড
২৬ মে, ২০২৬ ০৪:১১ পূর্বাহ্ন

  

চাঁদপুরে ৭৬ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড

অনলাইন ডেস্ক
২৪-০৫-২০২৩ ১০:২০ অপরাহ্ন
চাঁদপুরে ৭৬ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড

চাঁদপুরে ভোর থেকেই বিকেল পর্যন্ত একটানা বৃষ্টিতে ৭৬ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করেছে আবহাওয়া অফিস। তবে বৃষ্টির সময়ে চাকুরীজীবি, স্কুল-কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী ছাড়া তেমন কাউকে রাস্তায় বের হতে দেখা যায়নি।

এছাড়া টানা বৃষ্টিতে পাড়া-মহল্লার ড্রেনগুলো ভর্তি হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হলেও কিছুক্ষণ পর তা স্বাভাবিক হতে দেখা যায়।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, লঘু চাপের বধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গপোসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।ময়মনসিংহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

চাঁদপুর আবহাওয়া পর্যবেক্ষণাগার এর অফিসার ইনচার্জ শাহ মুহাম্মদ শােয়েব জানান, চাঁদপুরে বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২২.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এছাড়া মোট বৃষ্টিপাত ৭৬ মিঃ মিঃ রেকর্ড করা হয়েছে।


অনলাইন ডেস্ক ২৪-০৫-২০২৩ ১০:২০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 70 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া