সারাদেশেই হতে পারে বৃষ্টি
২৫ মে, ২০২৬ ১১:১২ অপরাহ্ন

  

সারাদেশেই হতে পারে বৃষ্টি

অনলাইন ডেস্ক
২৬-০৫-২০২৩ ০৩:০৬ অপরাহ্ন
সারাদেশেই হতে পারে বৃষ্টি
দেশের সব বিভাগেই তুলনামূলক কম বেশি বৃষ্টি হয়েছে গত কয়েকদিনে। শুক্রবার (২৬ মে) সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় সারাদেশের সব বিভাগেই বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে । তিনি আরও জানান, আগামী ২৪ ঘন্টায় এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামী তিনদিনে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা কমে যেতে পারে এবং তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলেও জানিয়েছেন তিনি। আবহাওয়া অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে শ্রীমঙ্গলে ৪৪ মিলিমিটার। ঢাকায় বৃষ্টি হয়নি। এ ছাড়া গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনায় ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

অনলাইন ডেস্ক ২৬-০৫-২০২৩ ০৩:০৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 77 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া