চাঁদপুরে ন্যায়কুঞ্জ'র উদ্বোধন করলেন বিচারপতি মোঃ রেজাউল হাসান
২৫ মে, ২০২৬ ১১:১২ অপরাহ্ন

  

চাঁদপুরে ন্যায়কুঞ্জ'র উদ্বোধন করলেন বিচারপতি মোঃ রেজাউল হাসান

অনলাইন ডেস্ক
২৬-০৫-২০২৩ ১০:৪৭ অপরাহ্ন
চাঁদপুরে ন্যায়কুঞ্জ'র উদ্বোধন করলেন বিচারপতি মোঃ রেজাউল হাসান
চাঁদপুরে ন্যায়কুঞ্জ'র উদ্বোধন করলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃ রেজাউল হাসান। ২৬ শে মে (শুক্রবার) বিকেলে জেলা জজ আদালত চত্বরে আগত বিচারপ্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় । এসময় উপস্থিত ছিলেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মহসিনুল হক, জেলা প্রশাসক কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অ্যাপস ) পলাশ কান্তি নাথ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ ) জান্নাতুল ফেরদাউস চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল হাসান রিপন, জেলা জজ আদালতের পিপি এডভোকেট রণজিৎ রায় চৌধুরী, জিপি এডভোকেট আব্দুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম, অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ, জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম তরুন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান ভুইয়া সহ কার্যকরী কমিটির সদস্যসহ বিচার বিভাগের বিচারকগন উপস্থিত ছিলেন । এর আগে বিচারপতি শুক্রবার সকালে চাঁদপুর সার্কিট হাউজে এসে পৌঁছলে জেলা দায়রা জজ জেলা প্রশাসক ও পুলিশ সুপার, জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ পিপি এবং জি পি দের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। দুপুরে ন্যায়কুঞ্জ উদ্বোধনের পরে জেলা জজ আদালত প্রাঙ্গণে বৃক্ষ রোপণ কর্মসূচিতে তিনি অংশ নেন। এরপর জেলা জজ আদালতের সম্মেলনকক্ষে মোকদ্দমা নিষ্পত্তিতে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় জেলা প্রশাসক, পুলিশ সুপারের প্রতিনিধি, জেলা জজ আদালতের বিচারকসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক ২৬-০৫-২০২৩ ১০:৪৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 83 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া