চাঁদপুর সদরে প্রশিক্ষিত অসচ্ছল নারীদের জেলা পরিষদের সেলাই মেশিন বিতরণ
২৫ মে, ২০২৬ ১১:১৪ অপরাহ্ন

  

চাঁদপুর সদরে প্রশিক্ষিত অসচ্ছল নারীদের জেলা পরিষদের সেলাই মেশিন বিতরণ

অনলাইন ডেস্ক
২৬-০৫-২০২৩ ১১:১৯ অপরাহ্ন
চাঁদপুর সদরে প্রশিক্ষিত অসচ্ছল নারীদের জেলা পরিষদের সেলাই মেশিন বিতরণ

আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে চাঁদপুর জেলা পরিষদের অর্থায়নে চাদঁপুর সদর উপজেলার প্রশিক্ষণ প্রাপ্ত অস্বচ্ছল ৩০ জন নারীদের সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৬ মে) চাঁদপুর সদরের বাগাদী ইউনিয়ন ও চাঁদপুর পৌর এলাকার ৩ নং ওয়ার্ডে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।

জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গনি পাটওয়ারীর পক্ষে সেলাই মেশিন বিতরণ করেন, চাঁদপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক উপম পাটোয়ারী, চাদঁপুর জেলা ছাত্রলীগের সহ সম্পাদক ও পৌর ৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মুহাম্মদ সায়েম ঢালী ও চাঁদপুর জেলা ছাত্রলীগ নেতা হোসাইন।

এসময় উপম পাটোয়ারী বলেন, একটা সময় জেলা পরিষদ কি এটা সাধারণ মানুষ জানতো না। আলহাজ্ব ওসমান গনি পাটওয়ারী চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর জেলা পরিষদের সকল সেবা সাধারন মানুষের দোরগোড়ায় পৌছে দেওয়া হচ্ছে।


অনলাইন ডেস্ক ২৬-০৫-২০২৩ ১১:১৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 423 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া