শিরোনামঃ
অনলাইন ডেস্ক ২৭-০৫-২০২৩ ০৯:৩৩ অপরাহ্ন |
'স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রনালয়' এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ভূমি সেবা সপ্তাহ ২০২৩ উপলক্ষ্যে ছেংগারচর বাজারে ভিডিও প্রজেক্টরের মাধ্যমে ডিজিটাল ভূমি সেবার উপর নির্মিত প্রামাণ্যচিত্র উপস্থাপন করা হয়।
শনিবার (২৭ মে) সন্ধ্যায় ছেংগারচর বাজারের জনতা ব্যাংকের সামনের সড়কে ভিডিও প্রজেক্টরের মাধ্যমে ডিজিটাল ভূমি সেবার উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আল এমরান খান উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আল এমরান খান বলেন, ভূমি অফিস নিয়ে যেই অসাধু চক্র দুর্নাম ছড়ায় তাদের অপতৎপরতা কমে যাবে জমি রেজিষ্ট্রেশন ও মিউটেশন সেবা ডিজিটালাইজড হলে। ভূমি অফিসের সেবা পেতে কেউ যেন বিড়ম্বনার শিকার না হন। অচিরেই ভূমি রেকর্ড সংরক্ষণ ব্যবস্থা ডিজিটাইজেশন হবে।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আল এমরান খান ইউনিয়ন ভূমি অফিসগুলোতে সেবা পেতে এসে সাধারণ মানুষ যেন বিড়ম্বনার শিকার না হন কর্মরতদের সে নির্দেশনা দেন।
তিনি বলেন, যদি একান্ত প্রয়োজনে কাউকে বাইরে যেতেই হয়, তাহলে তিনি অফিসে তার বাইরে যাওয়ার কারণ লিখে যাবেন। তাতে আপনাদের সাথে জনগণের ভুল বোঝাবুঝি হবে না।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া