হাজীগঞ্জ সদর ইউনিয়নে ভিজিডির চাল বিতরণ
২৫ মে, ২০২৬ ১০:৫৭ অপরাহ্ন

  

হাজীগঞ্জ সদর ইউনিয়নে ভিজিডির চাল বিতরণ

অনলাইন ডেস্ক
২৮-০৫-২০২৩ ০৫:২৭ অপরাহ্ন
হাজীগঞ্জ সদর ইউনিয়নে ভিজিডির চাল বিতরণ

চাঁদপুরের হাজীগঞ্জে ৫ নং সদর ইউনিয়ন পরিষদে ২৩৬ জন ভিজিডি কার্ডের চাল বিতরণ করা হয়। রবিবার (২৮ মে) ইউনিয়ন পরিষদে ভিজিডি কার্ডধারীদের মাঝে ৩০ কেজি ওজনের বস্তায় উক্ত চাল বিতরণ শুরু হয়। 

এসময় উপস্থিত ছিলেন, সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. ইউসুফ প্রধানীয়া সুমন, সচিব মোঃ সোলেমান মিয়া, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির  প্রচার সম্পাদ প্রার্থী কাউসার হোসেনসহ পরিষদের সদস্যবৃন্দ। 

সদর ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ডের ভিজিডি কার্ডের বই দেখে পরিষদের দায়িত্বরতরা সঠিকভাবে চাল বিতরণ করতে দেখা যায়। অতীতের চেয়ে চাউলের বস্তা ও ওজন সঠিক পেয়ে কার্ডধারী নারী পুরুষরা চেয়ারম্যান ও সরকারের প্রশংসা করেন।

পরিষদের চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন বলেন, সঠিক সময়ে চাল উত্তোলন করে পরিষদে রাখা হয়। যার যার সুবিধা অনুযায়ী পরেও যারা আসে তাদেরকে দেওয়া হয়। চাল বিতরণ সম্পন্ন করা পর্যন্ত নিজ হাতে চাল বিতরণের চেষ্টা করে আসছি।


অনলাইন ডেস্ক ২৮-০৫-২০২৩ ০৫:২৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 88 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া