চট্টগ্রামে বসতঘরে আগুন, দুই সন্তানসহ মায়ের মৃত্যু
০৩ জুন, ২০২৬ ০৭:৩৯ পূর্বাহ্ন

  

চট্টগ্রামে বসতঘরে আগুন, দুই সন্তানসহ মায়ের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো:
২৮-০৫-২০২৩ ০৫:৩১ অপরাহ্ন
চট্টগ্রামে বসতঘরে আগুন, দুই সন্তানসহ মায়ের মৃত্যু

চট্টগ্রাম নগরীতে বসতঘরের আগুনে পুড়ে দুই সন্তানসহ মায়ের মৃত্যু হয়েছে। রবিবার (২৮ মে) বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোরে ওই এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন, নুরনাহার বেগম (৩০), তার দুই সন্তান ফারিজা আক্তার (৩) ও মসরুফ (১)।

চট্টগ্রামের ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা যায়, রবিবার সকালে পূর্ব শহীদনগর এলাকার দেলোয়ার কোম্পানি বাড়িতে কাঁচা বসতঘরে আগুন লাগে। এ সময় সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে একঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ছয়জন মালিকের ছয়টি টিনের বসতঘর পুড়ে গেছে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান জানান, রবিবার সকালে তোতা মিয়া নামে একজনের বসতঘরে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। দুটি বসতঘর থেকে চারজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


চট্টগ্রাম ব্যুরো: ২৮-০৫-২০২৩ ০৫:৩১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 105 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া