চাঁদপুর শহরের দৃশ্যমান কাজের দিকে নজর দিচ্ছি আমরা : পৌর মেয়র
২৫ মে, ২০২৬ ১০:৩৪ অপরাহ্ন

  

চাঁদপুর শহরের দৃশ্যমান কাজের দিকে নজর দিচ্ছি আমরা : পৌর মেয়র

অনলাইন ডেস্ক
২৯-০৫-২০২৩ ০৯:১০ অপরাহ্ন
চাঁদপুর শহরের দৃশ্যমান কাজের দিকে নজর দিচ্ছি আমরা : পৌর মেয়র

চাঁদপুর পৌরসভার নগর সমন্বয় কমিটির (টিএলসিসি) এর সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ মে) সকাল ১১টায় চাঁদপুর পৌরপাঠাগার মিলনায়তনে আয়োজিত সভায় সভাপ্রধানের বক্তব্য রাখেন, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল।

এসময় মেয়র বলেন ,জনগণের সহযোগিতা ব্যতিত আমরা পৌর এলাকায় কোনো কাজ করতে পারবো না। কাজেই আমরা পৌরসভার সকল কাজে পৌরবাসীর সহযোগিতা চাই। আমরা বাস্তবধর্মী একটা বাজেট করতে চাই। জুন মাসের মধ্যে সে বাজেট পেশ করা হবে। আমরা বিগত যেকোন সময়ের চেয়ে রেকর্ড সংখ্যক কাজ করেছি। যদি অর্থের দিক দিয়ে বিবেচনা করা হয় তাহলে কিন্তু কম নয়। আসল কথা হচ্ছে আমাদের প্রচারণা কম। আমাদের মধ্যে সন্তষ্টি কম। এখন আমরা দৃশ্যমান কাজের দিকে নজর দিচ্ছি। মূল কাজ গুলোর মধ্যে অন্যতম হলো শহরের সড়ক গুলো প্রসস্ত করণ। ইতিমধ্যে কিছু কাজ করেছি। এছাড়াও শহরে আমরা বিকল্প রাস্তার কথা চিন্তা করছি।

তিনি আরো বলেন, আমরা পৌরসভার নিজস্ব কিছু কাজ করেছি। পৌর কর্মচারীদের বেতন বকেয়া ছিল বিদ্যুৎ বিল বকেয়া ছিল। আমরা পৌর কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ করেছি । পৌরসভার বিভিন্ন উন্নয়ন প্রকল্পগুলো পাওয়ার জন্যই আমাদের এই কাজ গুলো করতে হয়েছে।

প্রশাসনিক কর্মকর্তা মফিজুল ইসলাম হাওলাদারের পরিচালায় আরো বক্তব্য রাখেন, পৌর নির্বাহী কর্মকর্তা আবুল কালাম ভূইয়া, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্ল্যাহ, সাবেক সভাপতি কাজী শাহাদাত, চাঁদপুর ইউএনডিপি,র ম্যানেজার আব্দুল হান্নান, প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস, পৌর আওয়ামী লীগের সভাপতি রাধা গোবিন্দ গোপ, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপিকা মাসুদা নুর খান, কাস্টার বিলকিস বেগম ও শিল্পী ঘোষ প্রমুখ। 

এসময় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের অন্যান্য কাউন্সিলর ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


অনলাইন ডেস্ক ২৯-০৫-২০২৩ ০৯:১০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 57 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া