শিরোনামঃ
ব্যুরো প্রধান, ফরিদ্গঞ্জ ৩০-০৫-২০২৩ ০৪:০৪ অপরাহ্ন |
চাঁদপুরের ফরিদগঞ্জে সুবিদপুর পূর্ব ইউনিয়নের চৌমুখা গ্রামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়। মঙ্গলবার (৩০ মে) সকালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সুবিদপুর পূর্ব ইউনিয়নের চৌমুখা গ্রামের তাজুল ইসলামের ৩ বছরের মেয়ে তানজিনা মানহা মঙ্গলবার (৩০ মে) সকালে খেলার সময়ে সকলের অলক্ষ্যে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে তাকে ভেসে থাকতে দেখে লোকজন দ্রুত ফরিদগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নুসরাত জাহান জানান, মঙ্গলবার (৩০ মে) সকাল সাড়ে ১১টার দিকে শিশুটিকে হাসপাতাল নিয়ে আসে। আমরা শিশুটিকে দেখার পর মৃত ঘোষণা করি।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া