চট্টগ্রামে চার কিশোরীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার ৫
১৮ নভেম্বর, ২০২৬ ০১:০৮ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

চট্টগ্রামে চার কিশোরীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার ৫

চট্টগ্রাম ব্যুরো:
৩০-০৫-২০২৩ ০৬:৫৪ অপরাহ্ন
চট্টগ্রামে চার কিশোরীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার ৫

চট্টগ্রাম নগরী থেকে চার কিশোরীকে উদ্ধারসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাকরি দেওয়ার নাম করে কিশোরীদের আটকে রেখে অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা।

গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিল্লা জেলার ভাগুরাপাড়ার কোরবান আলীর সন্তান শ্রাবন্তী হিজড়া (৩৪), গাজীপুর জেলার শ্রীপুর থানার শিমুলতলী এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে আমির হোসেন (৩৫), ভোলা জেলার সদর থানার চর রমেশ এলাকার সিধু মাঝির ছেলে জামাল (৫২), ভোলার সদর থানার আনন্দবাজার ভেলু মিয়ার এলাকার ইয়াছিন বেপারির মেয়ে মিতু আক্তার কাজল (১৯) ও একই জেলার চররমেশ এলাকার মৃত বশির আহমদের ছেলে আব্দুল জলিল (৫৫)।

সোমবার (২৯ মে) দুপুর দেড়টার দিকে বন্দর থানার ইছহাক ডিপো টোলপ্লাজার বাইপাস রোডের পাশে এক হিজড়ার ভাসমান ঘর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বন্দর থানার ওসি সঞ্জয় কুমার সিনহা বলেন, ‘অসহায়ত্ব ও আর্থ-সামাজিক দুরাবস্থার সুযোগ নিয়ে চাকরি দেওয়া ও লালন-পালনের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থান থেকে অসহায় কিশোরীদের এনে তারা রাখত। পরে তাদের অসামিজিক কাজে লিপ্ত করাসহ যৌন নিপীড়ন করা হতো। গতকাল (সোমবার) দুপুরে এমন তথ্যের ভিত্তিতে ইছহাক ডিপোর টোলপ্লাজা সংলগ্ন বাইপাস রোডের পাশে শ্রবান্তী হিজড়ার একটি ভাসমান ঘরে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় শ্রাবন্তী হিজড়াসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়। তবে মো. নাঈম (২৫) নামে তাদের এক সহযোগী পালিয়ে গেছে। এছাড়া ওই ঘর থেকে চার কিশোরীকে উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মানপাচার আইনে মামলা দায়ের করা হয়েছে উল্লেখ করে তিনি আরও জানান, ভিকটিমরা জানিয়েছে শ্রাবন্তী হিজড়া তাদের চট্টগ্রাম শহরের রেলস্টেশন ও টাইগারপাস এলাকা থেকে লালন-পালন করার কথা বলে ওই ঘরে এনে আটক রেখেছে। এছাড়াও খদ্দেরের কাছ থেকে টাকা নিয়ে তাদের অসামাজিক কাজে বাধ্য করা হতো। কথা না শুনলে মারধরসহ নির্যাতন করা হতো।


চট্টগ্রাম ব্যুরো: ৩০-০৫-২০২৩ ০৬:৫৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 106 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া