শিরোনামঃ
অনলাইন ডেস্ক ৩০-০৫-২০২৩ ০৭:৩২ অপরাহ্ন |
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়ার আয়োজন করেছে চাঁদপুর জেলা বিএনপি। মঙ্গলবার (৩০ মে) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিমের সভাপতিত্বে ও সাবেক যুগ্ম আহ্বায়ক মুনির চৌধুরীর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহাবুব আনোয়ার বাবলু, সেলিমুস সালাম, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশিদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অ্যাড. জহির উদ্দিন বাবর, সদর থানা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান, সহ-সভাপতি অ্যাড. জাকির হোসেন ফয়সাল, পৌর বিএনপির সহ-সভাপতি আফজাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদির বেপারী।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম তার বক্তব্যে বলেন, শহীদ জিয়াউর রহমান ছিলেন মহান স্বাধীনতার ঘোষক। আওয়ামী লীগ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম বাংলার মাটি থেকে মুছে ফেলতে চায়। আওয়ামী লীগকে আমরা বলতে চাই, যত ষড়যন্ত্রই করা হউক বাংলার মাটি থেকে শহীদ জিয়াউর রহমান এর নাম মুছে দিতে দিবেন না জনগন। ১৯৭৫ সালে শেখ মুজিব সকল রাজনৈতিক দল বাতিল করে বাকশাল কায়েম করেছিল। আর তখন আওয়ামী লীগকে বলা হতো বাকশাল।
আর তখন জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র করেন। তাই তাকে বলা হয় বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক।
তিনি বলেন, শহীদ জিয়াউর রহমানের কারনেই শেখ হাসিনা বাংলার মাটিতে আসতে পেরেছে। আওয়ামী লীগের কলঙ্কের ইতিহাস সারাদিন বললেও শেষ হবে না। আওয়ামী লীগের কম্বল চুরির পর এখন চলছে ভোট চোরের ইতিহাস।
এই ভোট চোর সরকারের পতন ঘটাতে সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, এটাই হোক শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে আমাদের অঙ্গিকার।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমসহ নিহত নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামাদলের সভাপতি মাও. জসিম উদ্দিন।
এসময় জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক হযরত আলী ঢালী, জেলা কৃষকদলের সভাপতি এনায়েত উল্লাহ খোকন, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনসহ বিএনপি ও অংঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া