ফরিদগঞ্জে প্রবীণদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
২০ জুন, ২০২৬ ০১:৪৩ অপরাহ্ন

  

   শিরোনামঃ

ফরিদগঞ্জে প্রবীণদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ
৩১-০৫-২০২৩ ০১:৫৯ অপরাহ্ন
ফরিদগঞ্জে প্রবীণদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ফরিদগঞ্জে প্রবীণদের স্বাস্থ্য সুরক্ষায় উপজেলা পর্যায়ে জেরিয়াট্রিক পুষ্টির উপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র হলরুমে জাতীয় পুষ্টি পরিষেবা এর উদ্যোগে ও স্বাস্থ্য সেবা অধিদপ্তর বাস্তবায়নে বুধবার (৩১ মে) সকাল সাড়ে ১১টায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফ আহমেদ চৌধুরী। প্রবীণদের স্বাস্থ্য সুরক্ষায় কি ধরনের সেবা দিতে হবে সেসব বিষয়ের ওপর বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মুজাম্মেল হোসেন।

অনুষ্ঠিত কর্মশালায় প্রবীণদের স্বাস্থ্য সেবার গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমুন নেছা, ভাইস চেয়ারম্যান জিএস তসলিম আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মোহাম্মদ আলী জিন্নাহ, কৃষি কর্মকর্তা মো. কামরুজ্জামান, মৎস্য কর্মকর্তা ফারহানা আকতার রুমা, প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, সাবেক সভাপতি মামুন পাঠান, নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, সিনিয়র সাংবাদিক আবুহেনা মোস্তফা কামাল প্রমুখ।


গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ৩১-০৫-২০২৩ ০১:৫৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 306 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া