শিরোনামঃ
গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ৩১-০৫-২০২৩ ০২:২৭ অপরাহ্ন |
চাঁদপুরের ফরিদগঞ্জে ৬ষ্ঠ শ্রেনীর এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নুরু মিয়া (৫৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের। এব্যাপারে ওই শিক্ষার্থীর মা থানায় লিখিত অভিযোগ করেছে।
শিক্ষার্থীর পরিবারের বরাত দিয়ে থানা পুলিশ জানিয়েছে, মঙ্গলবার (৩০ মে) দুপুরে ঐ শিক্ষার্থী স্কুল থেকে বাড়িতে ফেরার পথে নুরু মিয়া রাস্তার পাশে ভুক্তভোগী শিক্ষার্থীকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। তার চিৎকারে পাশের বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে।
এব্যাপারে ওই শিক্ষার্থীর মা থানায় লিখিত অভিযোগ করলে থানা পুুলিশ মঙ্গলবার রাতে অভিযুক্ত নুরু মিয়াকে আটক করে। পরে তাকে বুধবার (৩১ মে) আদালতে প্রেরণ করে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগের আলোকে অভিযুক্ত নুরু মিয়া (৫৫)কে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া